উত্তর : না, একথা সঠিক নয়। বরং বৃদ্ধ বয়সে পাপ করলে সে অপরাধকে আরো কঠিনভাবে দেখা হয়েছে। যেমন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তিন শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ তা‘আলা ক্বিয়ামতের দিন কথা বলবেন না। তাদেরকে পবিত্র করবেন না’। অন্য বর্ণনায় আছে, ‘তাদের দিকে তাকাবেন না। তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। তার এক শ্রেণীর মানুষ হল বৃদ্ধ ব্যভিচারী’ (ছহীহ মুসলিম, হা/১০৭; মিশকাত, হা/৫১০৯)। তবে যদি কেউ পাগল বা বেহুশ হয়ে যায় তাহলে তার উপরে শরী‘আতের বিধান কার্যকর হবে না। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তিন শ্রেণীর মানুষের উপর থেকে কলম উঠিয়ে নেয়া হয়েছে- ঘুমন্ত ব্যক্তি, পাগল ও শিশু’ (আবুদাঊদ, হা/৪৩৯৮; মিশকাত, হা/৩২৮৭)।
আব্দুল আলীম
গোদাগাড়ী, রাজশাহী।
