কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২) : সামর্থ্যবান ব্যক্তি কুরবানী না দিলে তার কি কোনো পাপ হবে? তিনি কি ঈদগাহে ছালাত আদায় করতে পারবেন?

উত্তর : কুরবানী একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। তবে সামর্থ্য থাকলেই যে কুরবানী করা যরূরী বিধানটি এমন নয়। সুতরাং সামর্থ্যবান ব্যক্তি কুরবানী না দিলেও সে যেমন পাপী হবে না; তেমনি তার ঈদগাহে যাওয়া ও ছালাত আদায় করায় শারঈ কোনো প্রতিবন্ধকতা নেই। কেননা আবুবকর ও ওমর রযিয়াল্লাহু আনহুমা সামর্থ্য থাকা সত্তেবও কখনো কখনো কুরবানী করতেন না (বায়হাক্বী, ইরওয়াউল গালীল, হা/১১৩৯, ৪/৩৫৪; ফিক্বহুস সুন্নাহ, ৪/১৭৭)। উল্লেখ্য যে, ‘সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানী না দেওয়া ব্যক্তিকে ঈদের মাঠে যেতে নিষেধ করা হয়েছে’ মর্মে আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীছটির বিশুদ্ধতা নিয়ে মতভেদ রয়েছে (ইবনু মাজাহ, হা/৩১২৩; ছহীহুল জামে‘, হা/৬৪৯০)। সাথে সাথে আবুবকর, ওমর ও আবু মাসঊদ আনছারী n সহ আরও অনেক ছাহাবী ইচ্ছা করে কুরবানী না দেওয়ার কারণে কি ঈদের মাঠে যেতেন না? অবশ্যই যেতেন। তাই সামর্থ্যবান ব্যক্তি বিনা ওযরে কুরবানী না দিলেও ঈদের মাঠে ছালাত আদায়ের জন্য যাবে।

-নূর আলম

গুরুদাসপুর, নাটোর।


Magazine