উত্তর : এমন স্থানকে সাময়িকভাবে মসজিদ বলা যায়। কেননা কবরস্থান ও গোসলখানা ব্যতীত পৃথিবীর সকল স্থানকে মসজিদের অন্তর্ভুক্ত করা যেতে পারে। আবু সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘পৃথিবীর পুরোটায় মসজিদ। তবে কবরস্থান ও গোসলখানা ব্যতীত’ (তিরমিযী, হা/৩১৭; ইবনু মাজাহ, হা/৭৪৫; মিশকাত, হা/৭৩৭)। তবে নির্ধারিত মসজিদের জন্য জমি ওয়াকফ হওয়া, যাতায়াতের রাস্তা থাকা ও মসজিদের জায়গা মালিকানা মুক্ত হওয়া যরূরী (ছহীহ বুখারী, হা/৪২৮; ছহীহ মুসলিম, হা/৫২৪)।
-বায়েজীদ
বৃ-কুষ্টিয়া, বগুড়া।
