উত্তর : ওমর রাযিয়াল্লাহু আনহু-এর আমলের পাল্লা ভারী হওয়ার প্রমাণে কোন হাদীছ পাওয়া যায় না। তবে তার ইলমের ব্যাপারে আব্দুল্লাহ বিন মাসউদ রাযিয়াল্লাহু আনহু-এর একটি মন্তব্য পাওয়া যায়, তিনি বলেছেন, ‘যদি ওমর রাযিয়াল্লাহু আনহু-এর ইলমকে এক পাল্লায় ও পৃথিবীবাসীর ইলমকে অপর পাল্লায় রাখা হয় তাহলে ওমর রাযিয়াল্লাহু আনহু-এর ইলম তাদের উপরে অগ্রাধিকার লাভ করবে (মিনহাজুস সুন্নাহ আন-নাবাবিয়্যাহ, ৬/৩১ পৃঃ; মাজমা‘উয যাওয়ায়েদ তাহক্বীক্বকৃত, ৮/৩৭১ পৃঃ)।
-ইমদাদুল হক
সাভার, ঢাকা।
