উত্তর: ক্রয়মূল্য পরিশোধ করা ক্রেতার জন্য আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى أَهْلِهَا ‘নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন যে, তোমরা আমানতগুলো (হক্বসমূহ) হক্বদারের কাছে পৌঁছে দিবে’ (আন-নিসা, ৪/৫৮)। ক্রেতা যদি ক্রয়মূল্য পরিশোধ না করে এবং বিক্রেতা তা মাফ না করে, তাহলে বিচারের দিন পাওনা টাকার সমপরিমাণ ভালো আমল ক্রেতার আমলনামা থেকে হ্রাস করে সেটা বিক্রেতাকে প্রদান করা হবে। আর যদি ক্রেতার ভালো আমল না থাকে, তাহলে বিক্রেতার পাপসমূহ থেকে পাওনা সমপরিমাণ পাপ ক্রেতাকে প্রদান করা হবে (ছহীহ বুখারী, হা/২৪৪৯)। আর যদি বিক্রেতা তার পাওনা মাফ করে দেয়, তাহলে সে ছাদাকার ছওয়াব পাবে। আল্লাহ তাআলা বলেন, وَإِنْ كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَنْ تَصَدَّقُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ ‘আর যদি ঋণগ্রস্ত ব্যক্তি অসচ্ছল হয়, তাহলে তার সচ্ছলতা পর্যন্ত সুযোগ দাও। আর (ঋণ বা পাওনা মাফ করে সেটা) ছাদাকা করে দেওয়া তোমাদের জন্য উত্তম, যদি তোমরা (আল্লাহর নিকট ছাদাকার ফযীলত) অনুধাবন করতে পার’ (আল-বাকারা, ২/২৮০)।
প্রশ্নকারী : সোহেল
