উত্তর : হ্যাঁ, ক্বিয়ামতের দিন মানুষ তার নিকটাত্মীয়দেরকে দেখবে। কিন্তু বিভীষিকাময় অবস্থার কারণে তাদেরকে দেখে পালিয়ে যাবে। আল্লাহ তা‘আলা বলেন, ‘সেদিন মানুষ পলায়ন করবে তার নিজের ভাই হতে এবং তার মাতা, তার পিতা, তার স্ত্রী ও তার সন্তান হতে। সেদিন তাদের প্রত্যেকের এমন গুরুতর অবস্থা হবে যা তাকে সম্পূর্ণররূপে ব্যস্ত রাখবে’ (আবাসা, ৩৪-৩৬; তাফসীরে ইবনু কাসীর, ৮/৩২৫ পৃঃ)।
-হাশমত বিন আব্দুল মুমিন
চারঘাট, রাজশাহী।
