উত্তর: কুরবানীর গোশত থেকে পারিশ্রমিক হিসেবে কাউকে কিছু দেওয়া যাবে না। আলী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার কুরবানীর পশুর দেখাশুনা করতে, এদের গোশত, চামড়া ও আচ্ছাদন বিতরণ করতে এবং তা হতে কাউকে পারিশ্রমিক হিসেবে কিছু না দিতে নির্দেশ দেন (ছহীহ বুখারী, হা/১৭১৭)। তবে তারা যেহেতু গোশত পাওয়ার হক্বদার, তাই হক্বদার হিসেবে কিছু গোশত দেওয়া যায় এবং পারিশ্রমিক হিসেবে আলাদাভাবে টাকা দিতে হবে (ইবনু মাজাহ, হা/২৪৪৩)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।
