কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮) : মেয়ের পরিবারের সদস্যরা যদি মেয়েকে দিয়ে জোরপূর্বক ডিভোর্স দেওয়ায় তাহলে কি তা কার্যকর হবে?

উত্তর : মেয়ের পরিবারের সদস্যরা যদি মেয়েকে জোরপূর্বক তালাক দানে বাধ্য করে এবং মেয়ে সে তালাক মেনে না নেয়, তাহলে এমন তালাক, তালাক হিসাবে গণ্য হবে না। আবূ যার আল-গিফারী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলা আমার উম্মাতের ভুল, বিস্মৃতি ও বলপূর্বক যা করিয়ে নেওয়া হয়, তা ক্ষমা করে দিয়েছেন’ (ছহীহ বুখারী, হা/২০৪৫; মিশকাত, হা/৬২৮৪)।

-বৃষ্টি

ফুলবাড়ী, ময়মনসিংহ।


Magazine