উত্তর : হ্যাঁ, এমর্মে বর্ণিত হাদীছটি ছহীহ। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,إِنَّ الْعَبْدَ إِذَا قَامَ يُصَلِّى أُتِىَ بِذُنُوبِهِ، فَجُعِلَتْ عَلَى رَأْسِهِ وَعَاتِقَيْهِ، فَكُلَّمَا رَكَعَ أَوْ سَجَدَ تَسَاقَطَتْ عَنْهُ. ‘বান্দা যখন ছালাতে দাঁড়ায় তখন তার পাপগুলো নিয়ে এসে তার মাথায় ও কাঁধে চাপিয়ে দেওয়া হয়। বান্দা যখনই রুকূ‘ বা সিজদা করে তখন তার থেকে পাপগুলো ঝরে পড়তে থাকে’ (বায়হাক্বী, হা/৪৪৭৩; সিলসিলা ছহীহা, হা/১৩৯৮, সনদ ছহীহ)।
-ফযলে মাহমূদ
মোহনপুর, রাজশাহী।
