উত্তর : কুরআন বুঝে তেলাওয়াত করাই অধিক উত্তম। তবে অর্থ বুঝে তেলাওয়াত না করলেও পূর্ণ নেকী পাওয়া যাবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি কুরআনের একটি হরফ তেলাওয়াত করবে তার জন্য একটি নেকী রয়েছে। আর এ একটি নেকী হবে দশটি নেকীর সমান। আমি বলছি না যে, ‘আলিম লাম মীম’ একটি হরফ। বরং ‘আলিফ’ একটি হরফ, ‘লাম’ একটি হরফ ও ‘মীম’ একটি হরফ (তিরমিযী, হা/২৯১০; সনদ ছহীহ, মিশকাত, হা/২১৩৭)। আলোচ্য হাদীছে কুরআন তেলাওয়াতকারীর জন্য কোন শর্তারোপ করা হয়নি। তাছাড়া উক্ত হাদীছে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি আয়াত উদাহরণ হিসাবে পেশ করেছেন, যার অর্থ কোন মানুষ জানে না। সুতরাং যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করবে আল্লাহ তার জন্য নেকী দিবেন এবং হক্বও আদায় হয়ে যাবে।
প্রশ্নকারী : শহীদুল ইসলাম
আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহী।
