উত্তর: ইসলামে উপার্জনের পথ চারটি- ১. দিনমজুরি, ২. চাকরি, ৩. জমি চাষ ও ৪. ব্যবসা। ৪র্থ কাজটি বৈধ বিবেচনা করে করতে হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘এমন এক যুগ আসবে, যখন মানুষ পরোয়া করবে না যে, সে কোথা হতে সম্পদ উপার্জন করল, হালাল হতে না হারাম হতে’ (ছহীহ বুখারী, হা/২০৫৯)। অতএব, বিকাশ, নগদে যেহেতু সেবার বিপরীতে পারিশ্রমিক নেওয়া হয়, তাই তার মূল ইনকাম হালাল; কিন্তু যেহেতু এর মূল প্রতিষ্ঠান সূদী লেনদেনের সাথে যুক্ত, তাই এমন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত না থাকাই ভালো। মানুষকে হারামে জড়িত করার কৌশলগুলোর মাঝে এটি একটি। তাই প্রয়োজনে ব্যবহার করলেও জীবিকার মাধ্যম হিসেবে গ্রহণ করা উচিত নয়।
প্রশ্নকারী : সোহাইল আহমাদ
জামালপুর।
