উত্তর: (ক). রামাযান মাসের শেষ দশকে ই‘তিকাফ করা সুন্নাত (ছহীহ বুখারী, হা/২০২৬)। উক্ত দশক শুরু হয় ২০ রামাযানের সূর্যাস্তের পর। এজন্য যিনি ই‘তিকাফ করতে ইচ্ছুক তিনি ২০ রামাযানের সূর্যাস্তের পূর্বেই সার্বিক প্রস্তুতি গ্রহণ করে মসজিদে প্রবেশ করবেন।
(খ). ই‘তিকাফকারীর জন্য যেসব কাজ নিষিদ্ধ- ১. জরুরী প্রয়োজন (যেমন- প্রস্রাব-পায়খানা ইত্যাদি) ব্যতীত মসজিদ থেকে বের হওয়া। ২. স্ত্রীর সাথে সহবাস করা। ৩. স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করা। ৪. রোগীর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে মসজিদ থেকে বের হওয়া। ৫. জানাযায় অংশগ্রহণ করার জন্য মসজিদ থেকে বের হওয়া (আবূ দাঊদ, হা/২৪৭৩)।
প্রশ্নকারী : আবূ ইয়াসির
কুমিল্লা।
