উত্তর : কুরবানীর পশু নিজ হাতে যবেহ করা সুন্নাত (ছহীহ ইবনে মাজাহ, হা/২৫৭১)। তবে অন্যের মাধ্যমেও যবেহ করা যায়। জাবির ইবনু আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উট নিজ হাতে যবেহ করলেন এবং কিছু উট অন্যের মাধ্যমে যবেহ করালেন (ছহীহ নাসাঈ, হা/৪৪৩১)।
-মুনসুর আলী
পাটগ্রাম, লালমণিরহাট।
