কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১) : নির্ধারিত মূল্যে টিকিট ক্রয় না করে ট্রেনে চড়ে টিকিট মাস্টারকে সামান্য কিছু টাকা দিয়ে ট্রেন ভ্রমণ করা বৈধ হবে কি?

উত্তর : নির্ধারিত মূল্যে টিকিট ক্রয় না করে ট্রেনে চড়ে টিকিট মাস্টারকে সামান্য কিছু টাকা দিয়ে ট্রেন ভ্রমন করা বৈধ হবে না। ট্রেনের নির্ধারিত মূল্য না দিয়ে সামান্য টাকায় টিকিট কাটা স্পষ্ট ফাঁকিবাজি এবং আমানতের খিয়ানত। সেই সাথে এ টাকায় টিকিট মাস্টারের পকেট গরম হয়, জাতীয় রেল খাতে তা পৌঁছে না। বিধায় তা স্পষ্ট হারাম। আল্লাহ তা‘আলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আমানত তার হক্বদারের নিকট প্রত্যর্পণ করতে। আর তোমরা যখন মানুষের মধ্যে বিচারকার্য করবে, তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে। আল্লাহ তোমাদের যে উপদেশ দেন তা কতই না উৎকৃষ্ট! আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা’ (নিসা, ৫৮)। তবে কোন ওযর থাকলে, যেমন- টিকিট কাটতে গিয়ে যদি ট্রেন ছেড়ে দেয়, তাহলে বিনা টিকিটে ট্রেনে উঠতে পারে। কিন্তু টিকিট মাস্টার আসলে নির্ধারিত ভাড়া দিয়ে টিকিট কেটে নিতে হবে। 

-রুবেল হক

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine