উত্তর: নির্ভরযোগ্য গ্রন্থে উক্ত বর্ণনা হুবহু পাওয়া যায়নি। যা পাওয়া গেছে তা হলো, ঈসা ও ইয়াহইয়া আলাইহিমাস সালাম -এর সাক্ষাৎ হওয়ার পর যখন তারা বিদায় নিচ্ছিলেন, তখন ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন, আমাকে গুরুত্বপূর্ণ উপদেশ দিন। ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি রাগ করবে না। ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন, আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। ঈসা আলাইহিস সালাম বললেন, সম্পদ সঞ্চয় করবেন না। ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন, আশা করছি এই উপদেশ পালন করতে পারব (আল-বিদায়াহ ওয়ান-নিহায়াহ, ২/২২৪)।
প্রশ্নকারী : গোলাম রাব্বি
বরিশাল।
