উত্তর: কোনো অনুষ্ঠান বা সম্মেলন শেষে সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করা যাবে না। কেননা এটি একটি ইবাদত, যা স্পষ্ট প্রমাণ ছাড়া করা যাবে না। এটি কুরআন ও ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত নয়। যেহেতু শরীআতে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাহাবী, তাবেঈ থেকে এর কোনো প্রমাণ নেই। সুতরাং নতুনভাবে তা চালু করা স্পষ্ট বিদআত। আর করলে ব্যক্তি পাপী হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘প্রত্যেক বিদআত হলো ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম’ (নাসাঈ, হা/১৫৬০)। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ ‘যে ব্যক্তি আমাদের দ্বীনের বিষয়ে এমন আমল বা কর্ম করে যা তাতে নেই, তা পরিত্যাজ্য হিসেবে বিবেচিত হবে’ (ছহীহ মুসলিম, হা/১৭১৮)।
-হোসনে মোবারক
