উত্তর : এ সকল কোমল পানীয় খাওয়া ঠিক নয়। কারণ এগুলো যথেষ্ট সন্দেহযুক্ত। আর ইসলাম সন্দেহপূর্ণ বিষয় থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। (ছহীহ বুখারী, হা/৫২ ও ২০৫১; ছহীহ মুসলিম, হা/১৫৯৯)। অন্যদিকে নেশা জাতীয় দ্রব্যকে আসল নামে চিত্রিত না করে অন্য নামে নামকরণ করা হবে বলেও রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন (আবুদাঊদ, হা/৩৬৮৮; ইবনু মাজাহ, হা/৪০২০; মিশকাত, হা/৪২৯২)। তিনি আরো বলেছেন, ‘যে বস্ত্তর বেশীতে মাদকতা আসে, তার অল্পটাও হারাম’ (আবুদাউদ, হা/৩৬৮২)। তাছাড়া লিভার বিশেষজ্ঞ ডাক্তারগণ এ বিষয়ে একমত যে, বর্তমান যুগে ফ্যাটি লিভার, লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের অন্যতম কারণ হচ্ছে এই জাতীয় কোমল পানি। অথচ ইসলাম স্বাস্থ্যকে সুস্থ রাখার আদেশ দিয়েছে। মহান আল্লাহ বলেন, ‘তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না’ (বাক্বারা, ১৯৫)। অতএব মু‘মিন-মুসলিম মাত্রই এই পানীয় দ্রবগুলো থেকে সতর্ক থাকবে।
-সিরাজুল ইসলাম
চিরিরবন্দর, দিনাজপুর।
