উত্তর : জীবিত অবস্থায় যে সকল মাহরাম পুরুষরা দেখা জায়েয ছিল, মৃত্যুর পরও সে সকল মাহরাম পুরুষরা দেখতে পারে। কারণ মৃত্যুর পরে ভিন্ন কোনো বিধান প্রযোজ্য হবে এ রকম কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে পুরুষ পুরুষকে দেখতে পারে এবং মহিলা মহিলাকে দেখতে পারে (বুখারী, হা/১২৫৪, ১২৪১)। উল্লেখ্য যে, মৃত্যুর পরে বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হয়ে যায় মর্মে কথাটি ঠিক নয়। বরং মৃত স্বামীকে স্ত্রী অথবা মৃত স্ত্রীকে স্বামী গোসল দিতে পারে।
-আক্বীমুল ইসলাম, জোতপাড়া, ঠাকুরগাঁ
ও মোত্তালিব, উত্তরা, ঢাকা।
