কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩) : গুনাহগার পিতা-মাতার দু‘আ কি সন্তানের প্রতি কোন বিরূপ প্রভাব ফেলবে?

উত্তর : পিতা-মাতা গুনাগার হোক চাই না হোক তাদের ভালো বা মন্দ উভয় দু‘আ সন্তানের প্রতি প্রভাব ফেলে। কেননা এক্ষেত্রে তাদের গুনাগার হওয়া না হওয়ার বিষয়ে হাদীছে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে তিন ব্যক্তির দু‘আ কুবল হয়। (১) মাযলূমের দু‘আ (২) মুসাফিরের দু‘আ (৩) পিতা-মাতার দু‘আ তাদের সন্তানের প্রতি (আদাবুল মুফরাদ, হা/৩২)। তবে পিতা-মাতা যদি অন্যায়ভাবে ছেলে-মেয়ের জন্য বদ দু‘আ করে তাহলে তা কবুল হবে না (ছহীহ মুসলিম, হা/২৭৩৫; মিশকাত, হা/২২২৭)।

-বায়েজীদ

বৃ-কুষ্টিয়া, বগুড়া।


Magazine