উত্তর: কুরবানীদাতা কুরবানীর গোশত প্রয়োজন অনুযায়ী রেখে দিয়ে বাকি গোশত ফকীর-মিসকীনদের মাঝে বণ্টন করে দিবে। বণ্টনের জন্য দেওয়ার পর অবশিষ্ট থেকে গেলে এবং নেওয়ার মতো কেউ না থাকলে পুনরায় দাতারা তা নিতে পারে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানীর গোশতের ব্যাপারে বলেন, ‘তোমরা খাও, জমা রাখো এবং দান করো’ (ছহীহ মুসলিম, হা/১৯৭১)।
প্রশ্নকারী : হামযা
চাঁপাই নবাবগঞ্জ।
