উত্তর: কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে পণ্য মজুত করা নাজায়েয। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতীক্ষায় যে পণ্য মজুদ করে রাখে এবং তা উচ্চ মূল্যে বিক্রি করে সেই প্রকৃত মজুতদার। মামার ইবনু আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘পাপিষ্ঠ লোক ব্যতীত কেউ মজুতদারি করে না’ (ছহীহ মুসলিম, হা/১৬০৫)। মজুতদার যালেম। কেননা মানুষের তীব্র প্রয়োজনের সময় তা বিক্রি করতে অস্বীকার করা তাদের হক্ক থেকে বঞ্চিত করার মতো। আর উপযুক্ত ব্যক্তিকে তার অধিকার থেকে বঞ্চিত করা যুলম। সুতরাং এর জন্য মজুতদার অবশ্যই শাস্তির সম্মুখীন হবে।
প্রশ্নকারী : মতিউর রহমান
চাঁপাই নবাবগঞ্জ।
