উত্তর : পেশাব-পায়খানা চলাকালীন আল্লাহর যিকির থেকে বিরত থাকাই উত্তম। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে পেশাব-পায়খানা অবস্থায় জনৈক ছাহাবী সালাম দিয়েছিলেন কিন্তু তিনি তার জওয়াব দেননি। বরং তা থেকে অবসর হয়ে তিনি জওয়াব দেন। আবূ জুহাইম আনছারী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাল নামক কূপের দিক হতে আসলেন। তখন জনৈক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলে সে তাঁকে সালাম দিল। কিন্তু নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন না, যতক্ষণ পর্যন্ত তিনি একটি দেওয়ালের নিকট আসলেন এবং তার মুখম-ল ও হাত মাসাহ করলেন। অতঃপর তিনি সালামের উত্তর দিলেন (ছহীহ বুখারী হা/৩৩৭; ছহীহ মুসলিম হা/৩৬৯; মিশকাত, হা/৫৩৫)। তবে পেশাব-পায়খানায় প্রবেশের সময় দু‘আ পড়তে ভুলে গেলে কিংবা পেশাব-পায়খানার কষ্টের কারণে সেখানে বসে মনে মনে আল্লাহর নিকট দু‘আ ও সাহায্য চাইতে পারে (ফাতহুল বারী, ১/২৪০; আল-আওসাত্ব, ইবনুল মুনযির, ১/৩৬৬)।
-নাজনীন পারভীন
আক্কেলপুর, জয়পুরহাট।
