কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩) : জামা‘আতে ছালাত আদায়ের সময় ইমাম উচ্চৈঃস্বরে আমীন না বললে মুছলস্নীর করণীয় কী?

উত্তর : জামা‘আতে ছালাত আদায়ের সময় মুক্তাদীগণ ইমামের সাথে সাথে ‘আমীন’ বলবে এটাই সর্বাধিক ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত (ছহীহ বুখারী, হা/৭৮০; ছহীহ মুসলিম, হা/৪১০; আবূ দাঊদ, হা/৯৩২ ও ৯৩৩; তিরমিযী, হা/২৪৮; ইবনু মাজাহ, হা/৮৫৬)। তবে ইমাম যদি সূরা ফাতিহা শেষে উচ্চৈঃস্বরে আমীন নাও বলেন তুবও মুক্তাদীকে তার ‘গায়রিল মাগযূবি আলাইহিম ওয়ালায যলস্নীন’ পাঠ শেষামেন্ত উচ্চৈঃস্বরে আমীন বলতে হবে। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম যখন ‘গায়রিল মাগযূবি আলাইহিম ওয়ালায যলস্নীন’ বলবেন, তখন তোমরা ‘আমীন’ বলো। কারণ যার আমীন ফেরেশতাদের আমীনের সাথে মিলে যাবে, তার পূর্বের সকল পাপ ক্ষমা হয়ে যাবে’ (ছহীহ বুখারী, হা/৭৮২)। ওয়ায়েল ইবনু হুজর রাযিয়াল্লাহু আনহু বলেন, ‘রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ‘গায়রিল মাগযূবি আলাইহিম ওয়ালায যলস্নীন’ বলতেন, তখন তিনি আমীন বলতেন। তিনি আমীনের আওয়াযটা উচ্চৈঃস্বরে বলতেন’ (আবূ দাঊদ, হা/৯৩২, সনদ ছহীহ)। অপর বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ‘গায়রিল মাগযূবি আলাইহিম ওয়ালায যলস্নীন’ বলতেন, তখন তাকে আমীন বলতে শুনেছি। তিনি আমীনের আওয়ায উচ্চৈঃস্বরে বলতেন (তিরমিযী, হা/২৪৮, সনদ ছহীহ)।

-ইউনুস

কানসাট, মোবারকপুর।


Magazine