কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭) : জনৈক বৃদ্ধ গাভীর সাথে যেনা করেছে। এমন কাজের জন্য পরিবারের লোকজন তার সাথে কেমন আচরণ করবে? তারা তার সাথে মন্দ আচরণ করলে কি গুনাহগার হবে?

উত্তর : পশুর সাথে যেনা করা নিকৃষ্ট চরিত্রের পরিচায়ক এবং জঘন্যতর কবীরা গুনাহ। যারা এমন কর্মে লিপ্ত হয়, তাদের প্রতি আল্লাহ তা‘আলা অভিশাপ করেন। ইবনে আববাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি পশুর সাথে যেনা করে, আল্লাহ তার প্রতি অভিশাপ করেন’ (মুসতাদরাকে হাকেম, হা/৮০৫২)। অপর বর্ণনায় রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি পশুর সাথে যেনা করল, সে অভিশপ্ত’ (মুসনাদে আহমাদ, হা/১৮৭৫; ছহীহ ও যঈফ আল-জামেঊছ ছগীর, হা/১০৮৩১)। তবে কোনো ব্যক্তি পাপী হলে তাকে সামাজিকভাবে ঘৃণার চোখে দেখা বা তার সাথে মন্দ আচরণ করা উচিত নয়। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, ‘যদি তোমাদের কারও দাসী যিনা করে এবং তা প্রকাশ হয়ে যায়, তখন তাকে শাস্তিস্বরূপ চাবুক মারো। কিন্তু তাকে তিরস্কার করো না। পুনরায় যদি যেনা করে, তাহলে তাকে শাস্তিস্বরূপ চাবুক মারো। কিন্তু তিরস্কার করো না। তৃতীয়বার যদি সে যিনায় লিপ্ত হয় এবং তার যেনা করাটা প্রমাণিত হয়, তাহলে তাকে চুলের একটি রশির বিনিময়ে বিক্রয় করো’ (ছহীহ বুখারী, হা/২২৩৪; ছহীহ মুসলিম, হা/১৭০৩; মিশকাত, হা/৩৫৬৩)। সুতরাং এমন ব্যক্তিকে নছীহত বা উপদেশের মাধ্যমে সংশোধন করার চেষ্টা করতে হবে।

-নূরুযযামান

কালীগঞ্জ, ঝিনাইদহ।


Magazine