কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫) : ক্বাযা ছালাতের জন্য কি ‘ক্বাযা’ বলে নিয়ত বা সংকল্প করতে হবে?

উত্তর : যে ছালাতের ক্বাযা আদায় করছে সেই ছালাতের নিয়ত করতে হবে। কেননা প্রত্যেকটি আমলের জন্য নিয়ত যরূরী। ওমর ইবনুল খাত্ত্বাব রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘প্রত্যেক কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক মানুষের জন্য তাই রয়েছে, যার জন্য সে নিয়ত করে’.... (ছহীহ বুখারী, হা/১; ছহীহ মুসলিম, হা/১৯০৭; মিশকাত, হা/১)।

-আফরুজা

মান্দা, নওগাঁ।


Magazine