কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : কাপড়ে মযি লেগে থাকলে তা পরিধান করে ছালাত আদায় করা যাবে কি?

উত্তর : হ্যাঁ, যাবে। কেননা তা কাপড়কে অপবিত্র করে না। তবে মযী নির্গত হলে পুরুষাঙ্গ ধৈত করবে ও ওযূ করে ছালাত আদায় করবে। আলী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি মযী রোগে অক্রান্ত ছিলাম। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কন্যা (ফাতেমা) আমার ঘরে থাকার কারণে আমি তাঁকে জিজ্ঞেস করতে লজ্জাবোধ করতাম। আমি মিক্বদাদ রাযিয়াল্লাহু আনহু-কে নির্দেশ দিলাম, সে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘সে তাঁর পুরুষাঙ্গ ধৌত করবে এবং ওযূ করবে’ (ছহীহ বুখারী, হা/২৬৯; ছহীহ মুসলিম, হা/৩০৩; মিশকাত, হা/৩০২)। অপর বর্ণনায় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মযীর কারণে ওযূ করবে এবং মনী বা বীর্যের কারণে গোসল করবে’ (ছহীহ বুখারী, হা/২৩০; ছহীহ মুসলিম, হা/২৮৯; মিশকাত, হা/৩১১)।

-রাজু আহমেদ

জয়দেবপুর, গাজীপুর।


Magazine