কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮): একজন ব্যক্তি আমাদের ‘জিন আছে কি-না’ তা পরীক্ষা করে বলেছেন যে, আমাদের জিন নেই, শুধু তদবিরের অভাব আছে। তিনি একটি কাগজ দিয়েছেন যেখানে আল্লাহর নাম লেখা এবং সেখানে আমার নাম, আমার স্ত্রীর নাম ও আমার এজেন্সির নাম লিখতে বলেছেন। তারপর ফজরে কিছু দু‘আ পড়তে বলেছেন। এই ধরনের কাগজে নাম লিখা ও এ নির্দেশনা মানা কি শরীআতসম্মত?

উত্তর: প্রথমত, কোনো ব্যক্তির কাছে গিয়ে গায়েবের বিষয়ে জিজ্ঞাসা করা শিরক। আল্লাহ তাআলা বলেন, ‘গায়েবের চাবিকাঠি একমাত্র তাঁরই হাতে। তিনি ছাড়া অন্য কেউ গায়েব জানে না’ (আল-আনআম, ৬/৫৯)। হাফছা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি গণকের কাছে যায় এবং তাকে কোনো কথা জিজ্ঞেস করে, তার চল্লিশ দিনের ছালাত কবুল হয় না’ (ছহীহ মুসলিম, হা/২২৩০; ছহীহুল জামে, হা/৫৯৪০)। দ্বিতীয়ত, তার কথার প্রতি বিশ্বাস করে এমন কিছু কাগজের মাঝে লেখা যাবে না। কেননা তা শিরকের অন্তর্ভুক্ত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি কোনো গণকের নিকট গমন করে তার কথায় বিশ্বাস করল, সে মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর যা অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করল’ (আবূ দাঊদ, হা/৩৯০৪)। এমতাবস্থায় শরীআত নির্দেশিত পদ্ধতিতে রুকইয়া করতে পারে এবং কুরআন ও হাদীছে বর্ণিত দু‘আগুলো পাঠ করবে।

প্রশ্নকারী : আফসার

মিরপুর, ঢাকা।


Magazine