কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : জনৈকা মহিলার মেয়ের সাথে ২ বছর পর বিবাহ হবে মর্মে পরস্পর সম্মত হয়েছি। বর্তমানে ঐ মহিলার সাথে ফেসবুক, ইমো, এসএমএস বা ফোনে নিয়মিত কথা হয়ে থাকে। অনেক সময় প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় অনেক কথাও হয়। প্রশ্ন হল, মাহরাম না হয়েও এভাবে কথা বলাটা শরী‘আত সম্মত হচ্ছে কি?

উত্তর : না, এমন কাজ শরী‘আত সম্মত নয়। বরং তা হারাম। যেহেতু ঐ নারী তার মাহরাম নয়, সেহেতু তার সাথে বিশেষ কোন কারণ ছাড়া ফেসবুক, ইমো, এসএমএস বা যে কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোন ধরনের সম্পর্ক রাখা ও অপ্রয়োজনীয় কথা-বার্তা বলা হারাম। রাসূল (ছাঃ) বলেন, ‘অবশ্যই যখন কোনো নারী পুরুষ নির্জনে অবস্থান করে তখন তাদের মাঝে তৃতীয় ব্যক্তি হিসাবে (পাপে লিপ্ত করার জন্য) শয়তান উপস্থিত থাকে’ (সূনানে নাসাঈ কুবরা, হা/৯২২৫)। যেহেতু এসএমএস, ইমো, বা সামাজিক যে কোন যোগাযোগ মাধ্যমে যে যোগাযোগ হয়ে থাকে তা মূলত নির্জনেই হয়ে থাকে। তাই বেগানা নারী-পুরুষের মাঝে এসকল যোগাযোগ মাধ্যমে প্রয়োজনীয় কথা-বার্তা বা এসএমএস আদান-প্রদান করা সম্পূর্ণরূপে হারাম। তবে বিশেষ কোন প্রয়োজন হলে কর্কশ ভাষায় শুধুমাত্র প্রয়োজনীয় কথা বলতে পারে। মহান আল্লাহ বলেন, ‘হে নবী পত্নীগণ তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তাহলে পর পুরুষের সাথে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বল না, যাতে যার অন্তরে ব্যাধি আছে সে প্রলুব্ধ হয়। তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে (আহযাব, ৩২)।

-ইমরান বিন আব্দুন নূর

মদন, নেত্রকোণা।


Magazine