কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২) : যেকোন কাজ করতে করতে আযানের জওয়াব দেওয়া যাবে কি? নাকি কাজ বন্ধ করে আযানের জওয়াব দিতে হবে?

উত্তর : কাজ বন্ধ করে আযানের জবাব দেওয়া উত্তম। কেননা কাজ চালু রেখে আযানের উত্তর দিলে উত্তরের ধারাবহিকতা বজায় রাখা সহজ হয় না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যখন তোমরা আযান শুনবে তখন মুআযযিন যা বলে তদ্রূপ বলবে’ (ছহীহ মুসলিম, হা/৩৮৪; তাহক্বীক্ব মিশকাত, হা/৬৫৭)। অন্য বর্ণনায় আছে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, ‘যে ব্যক্তি মুআযযিনের পিছে পিছে আযানের বাক্যগুলো অন্তর থেকে পাঠ করে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে’ (ছহীহ মুসলিম, হা/৩৮৫; তাহক্বীক্ব মিশকাত, হা/৬৫৮)।

-ফাইয়াজ কবীর

বি-বাড়িয়া, কুষ্টিয়া।


Magazine