কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০) : চল্লিশ বছরের পুরাতন মসজিদে বর্তমানে মুছল্লীর সংকুলান হচ্ছে না। এমতাবস্থায় উক্ত মসজিদের জমি বিক্রয় করে কিংবা বদল করে অন্যত্র মসজিদ নির্মাণ করা যাবে কি?

উত্তর : যাবে। ওমর রাযিয়াল্লাহু আনহু মসজিদসহ স্থান বিক্রয় করেন এবং অন্যত্র মসজিদ নির্মাণ করেন। সে স্থানটি পরবর্তীতে বাজারে পরিণত হয় (ফিক্বহুস সুন্নাহ, ৩/৩১৩ পৃঃ)।

-নিয়ামুল হক্ব

গুরুদাসপুর, নাটোর।

Magazine