কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০): মোবাইলে কুরআন তেলাওয়াত চলার সঙ্গে সঙ্গে আমি নিজেও তেলাওয়াত করি নিজের অনুশীলন বাড়ানোর জন্য। এভাবে তেলাওয়াত করা যাবে কি?

উত্তর: মোবাইলে কুরআন তিলাওয়াত চালু থাকা অবস্থায় নিজে তার অনুসরণ করে কুরআন তেলাওয়াত করতে কোনো বাধা নেই, যদি তা মনোযোগ সহকারে শ্রবণ করার পরে হয়। আল্লাহ তাআলা বলেন, ‘যখন কুরআন তিলাওয়াত করা হয়, তখন তোমরা তা মনোযোগ দিয়ে শোনো ও চুপ থাকো’ (আল-আ‘রাফ, ৭/২০৪)। তবে উত্তম হচ্ছে মোবাইলে কুরআন তেলাওয়াত চালু থাকা অবস্থায় তা শ্রবণ করা, তা নিয়ে চিন্তা-ভাবনা করা এবং তা থেকে উপকৃত হওয়া। কিন্তু ক্বারীর সাথে সাথে পড়া উচিত নয়। বরং সুন্নাত হলো চুপ থেকে মনোযোগ দিয়ে শোনা এবং যা শোনা হচ্ছে তা নিয়ে চিন্তা-ভাবনা করা, যেন প্রতিপালকের কালাম থেকে উপকার নেওয়া যায়। আর যদি কুরআনকে মাশক্ব করে বিশুদ্ধ তেলাওয়াত করার উদ্দেশ্যে ক্বারীর সাথে পরে পরে পড়া হয়, তাহলে তা করা যেতে পারে।

প্রশ্নকারী : ইব্রাহিম খলিল

রায়পুরা, নরসিংদী।


Magazine