উত্তর: একই মসজিদে একাধিকবার খুৎবা দিয়ে একাধিকবার জুমআর জামাআত করা জায়েয নয়। আল্লাহ তাআলার রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ছাহাবীগণ থেকে এর কোনো প্রমাণ নেই। বরং জুমআর জামাআত না পেলে পরে যোহরের ছালাত জামাআতে আদায় করবে। অতএব, একই মসজিদে একাধিকবার জুমআ আদায় করা জায়েয নয় (ফাতাওয়া লাজনা দায়েমাহ, ৮/২৬২)।
-তোজাম্মেল
গাজীপুর।
