কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬) : আমি একজন তালাকপ্রাপ্তা মেয়েকে তার পরহেযগারিতার কারণে বিয়ে করতে চাই। তার এই তালাকের বিষয়টি আমার পরিবাব-পরিজনের নিকট গোপন রেখে তাকে বিবাহ করা যাবে কি?

উত্তর : তালাকপ্রাপ্তা বা বিধবা হওয়া দোষনীয় কিছু নয়। কেননা এগুলো শরী‘আত অনুমোদিত বিষয়। কাজেই মেয়ের এমন দোষ গোপন রেখে বিবাহ করতে পারে। বরং গোপন রাখা যদি কল্যাণকর হয় তবে তা গোপন রাখাই ভালো। এছাড়া অন্য কোনো দোষ হলে তা প্রকাশ করাই ভালো। কেননা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে বর-কনের ভালো-মন্দ অবগত হতে বলেছেন (মুসনাদে আহমাদ, হা/১৮১৬২; তিরমিযী, হা/১০৮৭; নাসাঈ, হা/৩২৩৫; দারেমী, হা/২১৭২; মিশকাত, হা/৩১০৭ ‘বিবাহ’ অধ্যায়)। তাছাড়া এর মাধ্যমে পরবর্তীতে সংসারে বিবাদ সৃষ্টির সন্দেহ বা সংশয় দূর হয়। হাসান ইবনু আলী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে কাজে মনে খটকা লাগে, সে কাজ পরিহার করে খটকাহীন কাজ অবলম্বন করো। কেননা সত্য অকাট্য এবং মিথ্যা সংশয়পূর্ণ’ (মুসনাদে আহমাদ, হা/১৭২৩; তিরমিযী, হা/২৫১৮; নাসাঈ, হা/৫৭১১; মিশকাত, হা/২৭৭৩)।

-কামরুল ইসলাম

বগুড়া সদর।


Magazine