কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০): সূরা ফাতেহার শেষে ض (দু‘আদ/জোয়াদ) আছে। এটির সঠিক উচ্চারণ কোনটা হবে?

উত্তর: জিহ্বার গোড়ার ডান অথবা বাম কিণারাকে তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ض হরফটি উচ্চারিত হয় (আত-তাহদীদ ফিল ইতক্বান ওয়াত-তাজভীদ, ১/১০৫)। বাংলায় জোয়াদ বা দু‘আদ লিখে এই হরফের সঠিক উচ্চারণ নির্ণয় করা যায় না। তবে ض হরফটির সঠিক উচ্চারণের কাছাকাছি বাংলা উচ্চারণ ‘য’ দিয়ে করা যায়। অভিজ্ঞ ক্বারী ছাহেবের নিকট মশক্ব করে এই হরফসহ বাকি সব হরফের উচ্চারণ শিখে নেওয়া আবশ্যক।

প্রশ্নকারী :  আ. হামিদ, বগুড়া।



Magazine