কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩): দাজ্জাল এখন কোথায় আছে? যদি পৃথিবীতে থাকে, তাহলে বর্তমান প্রযুক্তির যুগেও আমরা তাকে দেথতে পাই না কেন? দলীল ও যুক্তির আলোকে জানাবেন।

উত্তর: দাজ্জাল লোহার শিকলে বন্দি অবস্থায় পৃথিবীর কোনো অজানা দ্বীপে রয়েছে। আল্লাহর অনুমতি না আসা পর্যন্ত বের হতে পারবে না (ছহীহ মুসলিম, হা/২৯৪২)। দাজ্জালের অবস্থান গায়েবের অন্তর্ভুক্ত, যা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। আল্লাহ তাআলা বলেন, ‘তিনি গায়েব জানেন, কাউকে তা প্রকাশ করেন না’ (আল-জিন, ৭২/২৬)। তথ্যপ্রযুক্তির সীমাবদ্ধতা রয়েছে। তাই বর্তমান তথ্যপ্রযুক্তি শুধু দাজ্জালের বিষয় নয়, বরং অনেক বিষয় কভার করতে পারে না। যেমন- জিন, ফেরেশতা, মানুষের অন্তরের খবর, সপ্ত আকাশ, সাত যমিন ইত্যাদি।

প্রশ্নকারী : সিবগাতুল্লাহ

খুলনা।


Magazine