কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫) : অসুস্থ অবস্থায় বাড়িতে ছালাত জমা ও ক্বছর করা যাবে কি?

উত্তর : অসুস্থ ব্যক্তিকে বাড়িতে সময়মত ছালাত আদায় করার চেষ্টা করতে হবে। কেননা সময়মত ছালাত আদায় করতে আল্লাহ নির্দেশ করেছেন (নিসা, ১০৩)। তবে কোনো সময় সম্ভব না হলে জমা করতে পারে। ইবনু আববাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় ও বৃষ্টিজনিত কারণ ছাড়াই মদীনাতে যোহর ও আছরের ছালাত একত্রে এবং মাগরিব ও এশার ছালাত একত্রে আদায় করেছেন (আবুদাঊদ, হা/১২১১; তিরমিযী, হা/১৮৭; নাসাঈ, হা/৬০২)। তবে অসুস্থ ব্যক্তি বাড়িতে ক্বছর করতে পারবে না। কেননা ক্বছর শুধুমাত্র মুসাফিরের জন্য নির্দিষ্ট।

-মাহফুজ সরদার

চাদমারী, পাবনা।


Magazine