কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪): গত কুরবানী ঈদের দুই দিন পর আমাদের একটি ছাগল হয়েছে, তাহলে আসন্ন ঈদে ছাগলটি কুরবানী দেওয়া যাবে কি?

উত্তর: প্রশ্নে উল্লেখিত উক্ত ছাগলের যদি দাঁত পড়ে নতুন দাঁত হয়, তাহলে তা দিয়ে কুরবানী দেওয়া যাবে। কেননা ছাগল কুরবানীর পশু হিসেবে মুসিন্না (দাঁতওয়ালা) হওয়া শর্ত। জাবির রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা মুসিন্না (দাঁত পড়ে নতুন দাঁত উঠা) ছাড়া কুরবানী করবে না’ (ছহীহ মুসলিম, হা/১৯৬৩)।

প্রশ্নকারী : মো. জুনাইদ আলী

চাঁপাই নবাবগঞ্জ।

Magazine