কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮) : ‘তোমাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করলে সে তালাক হয়ে যাবে’। কোন মেয়ের সাথে এমন ওয়াদা করার পর একজন পুরুষ যদি অন্য কোন মেয়েকে বিবাহ করে তাহলে কি সে তালাকপ্রাপ্তা হিসাবে গণ্য হবে?

উত্তর : প্রথমত, এমন ওয়াদা করা জায়েয নয়। কেননা যরূরী প্রয়োজন ছাড়া কোন বেগানা নারীর সাথে কথা বলা জায়েয নয়। দ্বিতীয়ত, সে তালাকপ্রাপ্তা হিসাবে গণ্য হবে না। কেননা বৈবাহিক সম্পর্ক স্থাপিত হওয়ার পূর্বে তালাক সাব্যস্ত হবে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মালিকানা বা বিবাহ বন্ধন ব্যতীত তালাক নেই’ (তিরমিযী, হা/১১৮১; মিশকাত, হা/৩২৮২; আবুদাঊদ, হা/২১৯০; আহমাদ, হা/৬৭৬৯)।

-আল-আমিন তুষার

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine