উত্তর : ছালাতের ভিতরে হোক অথবা বাহিরে হোক যখনই সিজদার আয়াত তিলাওয়াত করবে তখনই সিজদা করা সুন্নাত। সাথে সাথে এ ধরনের আয়াত শ্রবণকারীদেরকেও সিজদা দিতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসঊদ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজম পাঠ করলেন এবং তাতে সিজদা করলেন। তার নিকট যারা উপস্থিত ছিল তারাও সিজদা করল, তবে কুরাইশ বংশের এক বৃদ্ধ ব্যতীত। সে এক মুষ্টি পাথর অথবা মাটি নিলো এবং সেটাকে নিজ কপাল পর্যন্ত উঠিয়ে বলল, আমার পক্ষে এটাই যথেষ্ট। আব্দুল্লাহ ইবনে মাসঊদ রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি এই বৃদ্ধকে পরবর্তীতে কাফের অবস্থায় নিহত হতে দেখেছি (ছহীহ বুখারী, হা/১০৬৭; ছহীহ মুসলিম, হা/৫৭৬; মিশকাত, হা/১০৩৭)।
-রহমতুল্লাহ
আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
ডাঙ্গীপাড়া, রাজশাহী।
