কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০) : ফাঁসি দিয়ে আত্মহত্যাকারীর জানাযা পড়লে পাপ হবে কি?

উত্তর : ফাঁসি বা অন্য যেকোনো মাধ্যমে আত্মহত্যা করলে তার জানাযা পড়া যাবে। তবে মসজিদের ইমাম বা কোনো পরহেযগার বড় আলেম তার জানাযায় শরীক হবেন না। অন্যেরা ছালাত পড়াবেন। কারণ আত্মহত্যাকারীর জানাযা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি (মুসলিম, হা/১৬২৪; নাসাঈ, হা/১৯৩৮)। আর এটি ছিল তাঁর পক্ষ হতে অন্যকে আদব শিখানোর জন্য’ (ইবনু মাজাহ, হা/১৫১৫)।

-আক্বীমুল ইসলাম

জোতপাড়া, ঠাকুরগাঁও

Magazine