কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২): আমি একটি ব্যাংকের অনুমোদিত এজেন্ট আউটলেট পরিচালনা করি। ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গ্রাহকের টাকা জমা, উত্তোলন ও প্রেরণ সেবা প্রদান করি। এই সেবার বিনিময়ে ব্যাংক আমাকে নির্দিষ্ট কমিশন দেয়। জানতে চাই, এই কমিশন শরীআহ অনুযায়ী হালাল হবে কি-না?

উত্তর: সূদী ব্যাংকের যেকোনো ধরনের ইনকাম হারাম ও নিকৃষ্ট পাপ। জাবির রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদখোর, সূদদাতা, সূদের লেখক ও তার উপর সাক্ষীদ্বয়কে অভিশাপ করেছেন আর বলেছেন, ‘ওরা সকলেই সমান’ (ছহীহ মুসলিম, হা/১৫৯৮; তিরমিযী, হা/১২০৬)। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সূদের পাপের ৭০টি স্তর রয়েছে। তার মধ্যে সবচেয়ে সাধারণ হচ্ছে মাতাকে বিবাহ করা’ (ইবনু মাজাহ, হা/২২৭৪; মিশকাত, হা/২৮২৬, হাদীছ ছহীহ)।

প্রশ্নকারী : রানা আহমেদ

টাংগাইল।


Magazine