কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১) : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে শহীদ হবে কি?

উত্তর : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে, শ্বাসতন্ত্র করোনা নামক এক অতি ক্ষুদ্র জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে অকার্যকর ও ধ্বংসপ্রাপ্ত হওয়ার কারণে অনাকাঙ্ক্ষিত পীড়াদায়ক একটি মৃত্যু। যা আল্লাহর পথে যুদ্ধ করে শাহাদাত অর্জন ছাড়া যে সমস্ত কারণে শাহাদাতের মর্যাদা লাভ করা যায় তার একটি। তাই আল্লাহ তা‘আলা এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী মুমিন ব্যক্তিকে শহীদের মর্যাদা দিবেন বলে আমরা আশাবাদী। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শ্বাসতন্ত্রে ব্যাধিগ্রস্ত হয়ে মারা যাবে, সে শহীদ (আবুদাউদ, হা/৩১১১; ইবনে মাজাহ, হা/২৮০৩)।

-মাহবূব আলম বিন আব্দুর রহমান

চিচিরবন্দর, দিনাজপুর।


Magazine