কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬): আমার ছেলে (৮ বছর) ছিয়াম রাখতে চায়। কিন্তু দুপুরের পর প্রচুর দুর্বল হয়ে পড়ে। এরপরও ছিয়াম ছাড়তে চায় না। পরদিন আবার রাখতে চায়। এমতাবস্থায় আমার করণীয় কী?

উত্তর: এমতাবস্থায় বাচ্চা যদি ছিয়াম রাখতে আগ্রহী হয়, তাহলে তাদের উৎসাহ দিয়ে ছিয়াম রাখতে দেওয়া উচিত। কেননা রুবাই রাযিয়াল্লাহু আনহু বলেন, আমরা আমাদের শিশুদের ছওম পালন করাতাম। আমরা তাদের জন্য পশমের খেলনা তৈরি করে দিতাম। তাদের কেউ খাবারের জন্য কাঁদলে তাকে ঐ খেলনা দিয়ে ভুলিয়ে রাখতাম আর এভাবেই ইফতারের সময় হয়ে যেত (ছহীহ বুখারী, হা/১৯৬০; ছহীহ মুসলিম, হা/১১৩৬)। রামাযানে এক নেশাগ্রস্ত ব্যক্তিকে উমার রাযিয়াল্লাহু আনহু বলেন, আমাদের বাচ্চারা পর্যন্ত ছওম পালন করছে, তোমার সর্বনাশ হোক! অতঃপর উমার রাযিয়াল্লাহু আনহু তাকে প্রহার করেন (ছহীহ বুখারী, হা/১৯৬০)।

প্রশ্নকারী : ওবাইদুল্লাহ

পাবনা।

Magazine