কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২): Yuzarsif (ইউজারসিফ) নামটি কি রাখা যাবে? মিসরে কি ইউসুফ আলাইহিস সালাম-কে এই নামে ডাকা হতো? এর অর্থ কী?

উত্তর: Yuzarsif (ইউজারসিফ) নামটি মূলত ইরানী ধারাবাহিক নাটক Prophet Joseph-এ ইউসুফ আলাইহিস সালাম-এর জন্য ব্যবহৃত একটি রূপ। আরবীতে কুরআনে তাঁর নাম এসেছে (يوسف)। ইউজারসিফ নামটি মিসরের আসল ঐতিহাসিক নাম ছিল—এ দাবির নির্ভরযোগ্য ইসলামী বা ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। বরং এটি ফারসি/নাট্যরূপে ব্যবহৃত একটি বিকৃত বা রূপান্তরিত উচ্চারণ বলে মনে করা হয়। নামের অর্থ নিয়েও নির্ভরযোগ্য আরবী অভিধানে স্পষ্ট অর্থ পাওয়া যায় না। অন্যদিকে ‘ইউসুফ’ নামটি কুরআনী নাম এবং অত্যন্ত উত্তম নাম। এর মূল হিব্রু Yosef, যার অর্থ ‘আল্লাহ বৃদ্ধি করুন’ বা ‘আল্লাহ আরও দান করুন’। অতএব, নবীদের মূল নাম বিকৃত না করে কুরআনে যেভাবে এসেছে সেভাবে নাম রাখা উচিত।

-সোহানা আক্তার

পাবনা।

Magazine