কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫): ঈদের জামাআতে যে টাকা উত্তোলন করা হয়েছে, পুরোটা ইমামকে দেওয়া হয়েছে। অনুরূপভাবে সাপ্তাহিক শুক্রবারের কৌটার টাকা ইমামকে দেওয়া হয়। প্রশ্ন হলো, এই টাকা ইমামকে দেওয়া বা তার গ্রহণ করা জায়েয হবে কি? নাকি ইমামের আলাদাভাবে বেতনের ব্যবস্থা থাকতে হবে?

উত্তর: ইমামের যদি নিজস্ব সম্পদ দিয়ে ইমামতি করার সামর্থ্য না থাকে, তাহলে জনগণের টাকা দিয়ে বেতন দেওয়া যায়। ঈদের দিন উত্তোলনকৃত টাকা পরিস্থিতি অনুযায়ী সম্পূর্ণ বা আংশিক বেতন বা হাদিয়া হিসেবে দেওয়া যায়। আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আবূ বকর ছিদ্দীক রাযিয়াল্লাহু আনহু-কে খলীফা বানানো হলো, তখন তিনি বললেন, আমার কওম জানে যে, আমার উপার্জন আমার পরিবারের ভরণপোষণে অপর্যাপ্ত ছিল না। কিন্তু এখন আমি জনগণের কাজে সার্বক্ষণিক ব্যাপৃত হয়ে গেছি। অতএব, আবূ বকরের পরিবার এই রাষ্ট্রীয় কোষাগার থেকে খাদ্য গ্রহণ করবে এবং আবূ বকর রাযিয়াল্লাহু আনহু মুসলিম জনগণের সম্পদের তত্ত্বাবধান করবে (ছহীহ বুখারী, হা/১৯৪০)।

প্রশ্নকারী : আবূ সাঈদ সাকিব

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

Magazine