উত্তর : উভয়টিই মহা পাপ। তবে পাপ দু’টির হুকুম ভিন্ন ভিন্ন। সূদের পাপের ইহকালীন কোন শাস্তির কথা রাসূল (ছাঃ) উল্লেখ করেননি। তবে তার পরকালীন শাস্তি অত্যন্ত কঠোর। ঘুষদাতা ও গ্রহীতার উপর নবী করীম (ছাঃ) অভিশাপ করেছেন (আবুদাঊদ, হা/৩৫৮০; ইবনু মাজাহ, হা/২৩১৩; মিশকাত, হা/৩৭৫৩)। তিনি সূদদাতা, সূদ গ্রহীতা, সূদের লেখক ও সাক্ষীদ্বয়ের প্রতি লা‘নত করেছেন (ছহীহ মুসলিম, হা/১৫৮৭; মিশকাত, হা/২৮০৭)। ‘সূদের পাপের সত্তরটি স্তর রয়েছে। যার নিম্নতম স্তরটি হল নিজ মাতাকে বিবাহ করা’ (ইবনু মাজাহ, হা/২২৭৪; হাকেম, হা/২২৫৯; মিশকাত, হা/২৮২৬)। পক্ষান্তরে যেসব বড় পাপ করলে দুনিয়াতেই কঠোর শাস্তি নির্ধারণ করা হয়েছে যেনা তার মধ্যে অন্যতম। অবিবাহিত নারী-পুরুষ যেনা করলে তাকে একশত বেত্রাঘাত করতে হবে (ছহীহ বুখারী, হা/৬৮৩১; মিশকাত, হা/৩৫৫৬)। বিবাহিত নারী-পুরুষ যেনা করলে ঢেলা-পাথর দ্বারা মেরে ফেলতে হবে (ছহীহ মুসলিম, হা/১৬৯০; মিশকাত, হা/৩৫৫৮)। অতত্রব সূদখোর যেনায় লিপ্ত হলে দুনিয়াতেই সে যেনার পাপের শাস্তি ভোগ করবে। তবে এ দণ্ডবিধি সরকার বাস্তবায়ন করবে।
-নয়ন আহমাদ
মিরপুর, ঢাকা।
