কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭) : কেউ যদি ইচ্ছাকৃত কছর না করে তবে কি সে গোনাহগার হবে? কছর কত মাইল বা কিঃমিঃ থেকে শুরু হয়?

উত্তর : সফর অবস্থায় কছরের বিধান মহান আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি বিশেষ অনুগ্রহ। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা কছর করতেন। তাই কছর করাই উত্তম। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কছর হল ছাদাক্বাহ। যা আল্লাহ তোমাদের জন্য ছাদাক্বাহ করেছেন। সুতরাং তোমরা তার ছাদাক্বাহ গ্রহণ কর’ (ছহীহ মুসলিম, হা/৬৬৬; মিশকাত, হা/১৩৩৫)। অতএব কেউ কছর না করলে সে সুন্নাত পরিত্যাগ করল, কিন্তু গুণাহগার হবে না। তবে কছরের জন্য নির্ধারিত দূরত্বের পরিমাণ নেই। মানুষ যখন তার প্রয়োজনীয় যাত্রাকে সফর মনে করবে তখন সে বাড়ী থেকে বের হওয়ার পর যেখানেই ছালাতের সময় হবে সেখানেই কছর করবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কছরের প্রমাণে হাদীছগুলো লক্ষ্য করলে কোনটার পরিমাণ হয় ৩ মাইল, কোনটার পরিমাণ হয় ৯ মাইল আবার কোনটার পরিমাণ হয় ৪৮ মাইল। কাজেই দূরত্ব হিসাব নয়। বরং তার যাত্রা সফরই হিসাব।

-ফয়সাল আহমাদ

মনিরামপুর, যশোর।


Magazine