উত্তর : ইমাম ভুলবশতঃ سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ -এর স্থানে الله أَكْبَرُ বলে ফেললে এ ক্ষেত্রে মুক্তাদীর করণীয় কিছুই নেই। বরং তারা اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ বলবে। তবে এই ভুলের জন্য ইমামকে যেমন সাহু-সিজদা দিতে হবে না; তেমনি মুক্তাদীদেরকেও কোন লোক্বমা (সুবহানাল্লাহ) দিতে হবে না। বরং উভয়ের ছালাত শুদ্ধ হয়ে যাবে। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম যখন سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ বলেন, তখন তোমরা اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ বলবে। কেননা, যার এ উক্তি ফেরেশতার উক্তির সঙ্গে একই সময়ে উচ্চারিত হয়, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেয়া হয় (ছহীহ বুখারী, হা/৭৯৬; ছহীহ মুসলিম, হা/৪০৯; মিশকাত, হা/৮৭৪)।
-হাশমত বিন আব্দুল মুমিন
চারঘাট, রাজশাহী।
