উত্তর : সন্তানকে স্কুলে বা বাহিরে কোথাও পাঠানোর সময় সূরা নাস, ফালাক ও আয়াতুল কুরসী পড়ে ফুঁক দেয়ার কোন প্রমাণ নেই। বরং বের হওয়ার সময় بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি’ বলতে হবে (তিরমিযী, হা/৩৪২৬; মিশকাত, হা/২৪৪২)। আর বদনযর থেকে রক্ষার জন্য সন্তানের মাথার সম্মুখভাগ ধরে নিমেণর দু‘আ পড়বে।
أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَّهَامَّةٍ وَّمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ.
উচ্চারণ : আ‘ঊযু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিং কুল্লি শাইত্ব-নিওঁ ওয়া হা-ম্মাহ, ওয়া মিং কুল্লি ‘আইনিল লা-ম্মাহ। অর্থ : প্রত্যেক শয়তান হতে আল্লাহর পূর্ণ কালেমা দ্বারা (তোমার জন্য) পরিত্রাণ চাচ্ছি। আর পরিত্রাণ চাচ্ছি প্রত্যেক বিষাক্ত কীট হতে এবং প্রত্যেক ক্ষতিকর চক্ষু হতে (ছহীহ বুখারী, হা/৩৩৭১; মিশকাত, হা/১৫৩৫)।
-হাসিনুর রহমান
পীরগঞ্জ, ঠাকুরগাঁও।
