উত্তর : পেশাব-পায়খানার পর পানি দ্বারাই পবিত্রতা অর্জন করবে। আনাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা যেতেন আমি এবং অন্য এক (গোলাম) বালক পানির পাত্র ও বর্শাধারী একটি লাঠি নিয়ে যেতাম। সে পানি দিয়ে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৌচকার্য সমাধান করতেন (বুখারী, হা/১৬১; মুসলিম, হা/২৩৭; মিশকাত, হা/৩৪১-৩৪২)। তবে পানি না পাওয়া গেলে ঢিলা-কুলুপ বা টিস্যু পেপার দ্বারা পবিত্রতা অর্জন করা যায়। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন তোমাদের কেউ পায়খানায় যায়, তখন সে যেন তিনটা ঢিলা নিয়ে যায়, যেগুলো দ্বারা সে পবিত্রতা লাভ করবে। আর এটা তার পক্ষে যথেষ্ট হবে’ (মুসনাদে আহমাদ, হা/২৫০৫৬; আবুদাঊদ, হা/৪০; নাসাঈ, হা/৪৪; দারেমী, হা/৬৭০; মিশকাত, হা/৩৪৯)।
-আব্দুল ওয়াদুদ, নারায়ণগঞ্জ।
